সম্প্রতি সিরিয়া থেকে সেনা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন। এরপর এ বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

ওয়াশিংটনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে এমনটা বললেন দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস। খবর পার্সটুডে, দ্য হিল।   

জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস বলেন, ‘জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সে সম্পর্কে আমি এখনই বিস্তারিত বলতে পারছি না। তবে বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়ি একটি বিবৃতি প্রকাশ করা হবে।’

৪ এপ্রিল হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় দায়েশবিরোধী সামরিক মিশন দ্রুত শেষ হতে চলেছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স ওই বিবৃতিতে স্বাক্ষর করেছেন। এ বিষয়ে মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্র পরামর্শ করবে।

এদিকে স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বাল্টিক অঞ্চলের তিন দেশের নেতাদের সঙ্গে এক বৈঠক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরব যদি সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি দেখতে চায় তাহলে তাদের ওয়াশিংটনকে তার ব্যয়ভার পরিশোধ করতে হবে।

আমরা আইএসকে পরাজিত করার কাজ প্রায় শেষ করে ফেলেছি। খুব তাড়াতাড়ি আমরা অন্যদের সঙ্গে সমন্বয়ের ব্যাপারে একটি নতুন সংকল্পে আসব।

সৌদি আরব চাইছে, যুক্তরাষ্ট্র সিরিয়ায় আরও অবস্থান করুক। তবে এ জন্য মার্কিন সামরিক ব্যয় তাদেরই বহন করতে হবে।

এমআর