সৌদির কাছে অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জার্মান। ইয়েমেনে আগ্র্রাসন চলাকালে সৌদি আরব ৫০ কোটি ইউরো অস্ত্র আমদানি করে জার্মান থেকে। এখনো সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখা সত্ত্বেও সম্প্রতি ইয়েমেনে সামরিক আগ্রাসন বন্ধ করার জন্য সৌদির প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল।

তিনি বলেন, ইয়েমেন সংঘাতের সামরিক সমাধান নেই এবং জাতিসংঘ নেতৃত্বাধীন কূটনৈতিক প্রক্রিয়ার প্রতি বার্লিনের আস্থা আছে। রোববার সৌদি বন্দর নগরী জেদ্দা সফরকালে এ সব কথা বলেন মার্কেল। ইয়েমেনে চরম মানবিক পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি পাল্টে দিতে পদক্ষেপ নেয়া উচিত।

অথচ সৌদি আরবে অন্যতম বৃহৎ অস্ত্র বিক্রয়কারী দেশ জার্মানি, সৌদি আরবের পাশাপাশি ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের অন্যতম সহযোগী সংযুক্ত আরব আমিরাতের কাছেও কোটি কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।
জেড