কংগ্রেসের পরিবারতন্ত্র বোঝাতে এবার ভারতের রাষ্ট্রপতিকে রাজনীতির মঞ্চে টেনে আনলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।
প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী না করায় বুধবার কলকাতায ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি।
মোদির বক্তৃতার প্রায় শেষ দিকে চড়া সুরে চলছিল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ। এক পর্যায়ে হঠাৎ তার মুখে শোনা গেল প্রণব মুখোপাধ্যায়ের নাম।
তিনি বলেন, ‘ইন্দিরা গান্ধী মরে যাওয়ার পর রাজীবকে নয়, প্রণবকে প্রধানমন্ত্রী করা উচিত ছিল।’
১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রণব মুখোপাধ্যায় দলের প্রবীণ নেতা ছিলেন। কিন্তু নেহেরু-গান্ধী পরিবার তাকে প্রধানমন্ত্রী হতে দেয়নি বলে মনে করেন নরেন্দ্র মোদী।
তিনি আরো বলেন, "উনি প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভাল হত।"
প্রণব এখন রাষ্ট্রপতি। রাজনৈতিক টানাপোড়েনের অনেকটাই উর্ধ্বে। রাষ্ট্রপতিকে কি রাজনীতির আঙিনায় এভাবে টেনে আনা যায়? কেনই বা হঠাৎ করে কংগ্রেসের পরিবারতন্ত্র বোঝাতে গিয়ে টানতে হল দেশের রাষ্ট্রপতিকে? রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন।
বিজেপি নেতার মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। বাংলার মানুষের ভাবাবেগকে নাড়া দিতেই কি প্রণব মুখোপাধ্যায়ের নাম ব্রিগেডে টেনে আনলেন নরেন্দ্র মোদী?
ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই
আন্তর্জাতিক
প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী হতে দেয়নি কংগ্রেস : মোদী
কংগ্রেসের পরিবারতন্ত্র বোঝাতে এবার ভারতের রাষ্ট্রপতিকে রাজনীতির মঞ্চে টেনে আনলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী।





