ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্য এবং গোটা বিশ্বের জন্য সবচেয়ে বড় পরমাণু হুমকি হয়ে উঠেছে। লেবানন ভিত্তিক আরবিভাষী নিউজ নেটওয়ার্ক আল-মায়েদিনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। গোটা মধ্যপ্রাচ্যের প্রতি ইহুদিবাদী ইসরাইলের নীতিকে বিদ্বেষপূর্ণ হিসেবে মন্তব্য করে তিনি আরো বলেন, তেল আবিব হুমকির ভাষার মধ্য দিয়ে সত্যকে গোপন এবং নিজেদের আগ্রাসী পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলে শান্তিপূর্ণ এবং অহিংস নীতি নেবে এমনি কখনোই প্রত্যাশা করে না ইরান। গত কয়েক বছরে ইসরাইলি নীতির বিষয়ে ইরান অভ্যস্ত হয়ে পড়েছে বলেও জানান তিনি।
এ সাক্ষাৎকারে ফিলিস্তিনের জাতীয় সংহতির প্রতি সমর্থন ও সহযোগিতা দিতে ইরানের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন তিনি। তিনি একে ইরানের জন্য জরুরি অগ্রাধিকার হিসেবেও তুলে ধরেন। তিনি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে একসাথে কাজ করার আহবান জানান সৌদি আরবকে।
জেড





