উত্তর কোরিয়ায় এবছর ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির নেতা কিম জং উনের নির্দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে উত্তর কোরিয়ার বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন। তাদের বিরুদ্ধে গোয়েন্দাগিরির অভিযোগ আনা হয়েছিল।

বুধবার দক্ষিণ কোরিয়ার একটি গোয়েন্দা সংস্থা দেশটির সংসদীয় কমিটির এক বৈঠকে মৃত্যুদণ্ড কার্যকর সংক্রান্ত এই তথ্য তুলে ধরে। মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে উত্তর কোরিয়ার দুজন প্রতিমন্ত্রী ও একটি অর্কেস্ট্রার কয়েকজন সদস্য রয়েছেন বলে ওই গোয়েন্দা সংস্থাটি জানায়। এর আগে ২০১৩ সালে ষড়যন্ত্রের অভিযোগে কিম জং উন তার চাচাকেও মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার একটি সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে সাবেক বনমন্ত্রীও রয়েছেন, যার সাথে কিম জং উনের বনায়ন সংক্রান্ত নীতি নিয়ে মতবিরোধ ছিল।

জেআই