ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮১ কোটি ৫০ লাখ। এটি ৬০ বছর আগে দেশের প্রথম নির্বাচনে মোট ভোটার সংখ্যার প্রায় পাঁচগুণ।
নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ১০ কোটি নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ৫২ শতাংশের বেশি পুরুষ ভোটার।
কমিশনের প্রতিবেদনে ২০১৪ সালে দেশের মোট ৮৩ কোটি ৩০ লাখ লোকের বয়স ১৮ বছর বা এর চেয়ে বেশি দেখানো হয়েছে। এর মধ্যে ৯৮ শতাংশ নতুন ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা সম্ভব হয়েছেন। দেশের মোট ভোটারের অর্ধেকই রয়েছেন উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ ও বিহার রাজ্যে।
গত ২০ বছরে ভারতে ৬৪ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে যেখানে মোট জনসংখ্যা বেড়েছে মাত্র ৪৩ শতাংশ।
কয়েকটি রাজ্যে ভোটার সংখ্যা অন্যান্য রাজ্যের চেয়ে বেশি বেড়েছে। গত ২০ বছরে দিল্লীর ভোটার বেড়ে দ্বিগুণ হয়েছে। উত্তর প্রদেশে ৭০ শতাংশ এবং মধ্য প্রদেশ ও বিহারে ২৫ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। গত ১০ বছরে পশ্চিমবঙ্গে ভোটার বৃদ্ধির হার সবচেয়ে বেশি। ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে এ রাজ্যে ৩০ শতাংশ ভোটার বৃদ্ধি পেয়েছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]