ইরানের সঙ্গে তেল চুক্তি করার আগ্রহ ব্যক্ত করেছে জার্মানি। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্টিন শায়েফার গতকাল (বুধবার) বলেছেন, তার দেশ চায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে চূড়ান্ত পরমাণু চুক্তি হোক।

এ চুক্তি তেহরানের সঙ্গে বার্লিনের নতুন করে তেল চুক্তি করতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন। ইরান ও জার্মানির কোম্পানিগুলোর মধ্যে বাণিজ্য সম্পর্ককেও শায়েফার স্বাগত জানান।

বার্লিনে তৃতীয় বার্ষিক জ্বালানি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে যখন ইরানের তেলমন্ত্রী বিজান নামদার জাঙ্গানেহ জার্মানিতে অবস্থান করছেন তখন মার্টিন শায়েফার তেহরানের সঙ্গে তেল চুক্তি ও বাণিজ্য সম্পর্ক নিয়ে কথা বললেন।

বহুমুখী অনিশ্চয়তার মধ্যে জ্বালানি নিরাপত্তা নিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, বিজ্ঞানী ও ব্যবসায়িরা বার্লিন সম্মেলনে বক্তব্য রাখবেন। রেডিও তেহরান

ইআর