আজ ১৬ই সেপ্টেম্বর ওয়েষ্টার্ণ অষ্ট্রেলিয়ায় বসবাসরত বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির উদ্যোগে অষ্ট্রেলিয়ার পার্থে ওয়েষ্টার্ণ অষ্ট্রেলিয়া পার্লামেন্ট ভবনের সামনে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মিয়ানমারের রাখাইনে সেখানকার মুসলিম সম্প্রদায়ের উপর সাম্প্রতিক গণহত্যা, বাড়ী-ঘরে অগ্নি সংযোগ ইত্যাদির প্রতিবাদে এক মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন ও বিক্ষোভে মুসলিম কমিউনিটির সাথে একাত্মতা ঘোষনা করে  বক্তব্য দেন এমেনিষ্টি ইন্টারন্যাশনালের লনি আলেকজান্ডার, ওয়েষ্টার্ণ অষ্ট্রেলিয়ার ইহুদি কমিউনিটির পক্ষে রাব্বি শেরিল লিঙ্কজ, ইউনাইটিং চার্চের স্টিভ ফ্রান্সিস, চার্চ অব খ্রিস্ট এর অমিত খেরা, সেইন্ট এংলিকান কেথেড্রাল এর রিচার্ড পেংগেলি, মানবাধিকার আইনজিবী রাবিয়া সিদ্দিকী, অক্সফাম অষ্ট্রেলিয়ার পেডি কালাম, ফেডারেল এম.পি. জস উইলসন, অষ্ট্রেলিয়ান ইসলামিক কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ খান এবং ইমাম ফয়জুল গফুরসহ অনেকে।

উক্ত বিক্ষোভে বাংলাদেশ কমিউনিটির প্রায় শতাধিক পুরুষ-মহিলা অংশ নেন।

বক্তারা অবিলম্বে মায়ানমারে গণহত্যার জাতিসংঘের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন এবং এর সাথে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান সেই সাথে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

বিপন্ন রোহিঙ্গাদের নাগরিকত্ব ও যাবতীয় সহযোগিতা প্রদানের জন্য অস্ট্রেলিয়ান সরকারের প্রতি দাবী জানান।

এমএ