ফিজিতে ঘূর্ণিঝড় ‘উইনস্টন’র চালানো তাণ্ডবের ছয়দিন পরও মৃতের সংখ্যা বাড়ছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ৩৬ জন মৃত্যুর খবর জানালেও বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) আরও ৮ জন বেড়ে তা ৪৪ জনে পৌঁছেছে। এছাড়া গৃহহীন হয়েছেন অন্তত ৩৫ হাজার মানুষ।
এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বেশ কয়েকটি দেশ এগিয়ে এসেছে। সবশেষ ৩ টন সাপ্লাই ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো নির্মাণে ৪০ জন ইঞ্জিনিয়ার পাঠিয়েছে ফ্রান্স।
গৃহহীনদের ঘরবাড়ি নির্মাণে সব ধরনের সাহায্যের কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আর ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ক্যানবেরা, ওয়লিংটন, ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আর্থিক সহযোগিতা করেছে।
গত শনিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২১ মাইল, যা সর্বোচ্চ ১৮৫ মাইল পর্যন্ত ওঠে।
ওএফ





