চিলির উত্তর ও মধ্যাঞ্চলে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পে নয় হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে।

ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলেউই জানান, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ৮.৩ মাত্রার ভূমিকম্পে ১৩ জন মারা গেছে।

এছাড়া এতে আরো ৪ জন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় নয় হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে।

এলেউই বলেন,আমরা আশা করছি শুক্রবার নাগাদ সকল ক্ষতিগ্রস্ত লোকের সঠিক সংখ্যা জানা যাবে।

সেনাবাহিনীর সহায়তায় জরুরি বিভাগের সদস্যরা এখন উপকূলীয় নগরী কোকুইম্বো পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত রয়েছে।

এখানে প্রাকৃতিক এই ভয়াবহ দুর্যোগে ব্যাপক ক্ষতি হয়েছে। এখানকার বাড়িঘর ধ্বংস হয়েছে এবং যানবাহন সুনামির পানির তোড়ে ভেসে গেছে।

এআর