চীনের সোংজিয়াং জেলায় তিয়ানমেনশান পর্বতের পাশে ৩৪৫ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি বিলাসবহুল পাঁচ তারকা হোটেল।
ব্রিটিশ আর্কিটেক্ট ইন্সটিটিউট "অ্যাটকিন্স" নামের প্রতিষ্ঠানটি এই নজরকাড়া সোংজিয়াং সিমাও হোটেলটি ডিজাইন করেছে। ১৯ তলা এই বিলাসবহুল হোটেলটির ২টি স্তর পানির নিচেই থাকবে। সর্বমোট ৩৮০টি কক্ষ থাকবে হোটেলটিতে এবং এক রাত কাটানোর জন্য আপনাকে ব্যয় করতে হবে প্রায় ২০০ পাউন্ড মত।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393831187.png[/img] 
১০০ মিটার গভীর লেক ফ্রন্ট এই বিলাবহুল পাঁচ তারকা হোটেলটিতে যারা থাকবেন, উপভোগ করতে পারবেন যেমন পাহাড়ের সৌন্দর্য তেমন লেকের পরিবেশ এবং পানির নিচের পরিবেশও, কারণ হোটেলটি যে দুটি ফ্লোর পানির নিচে রয়েছে সেখানে উন্নতমানের কাঁচ দিয়ে অ্যাকুরিয়াম তৈরি করা হয়েছে যার কারণে পানির নিচের পরিবেশও উপভোগ করতে পারবেন হোটেলটির ভেতর থেকেই।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393831221.png[/img]
পানির নিচের ফ্লোর দুটিতে থাকবে রেস্তোরাঁ এবং গেস্ট রুম। এছাড়া পুরো হোটেলটিতে আরও কয়েকটি রেস্তোরাঁ থাকবে। থাকবে একটি নজরকাড়া সুইমিং পুল, স্পোর্টস সেন্টার, একটি বিশাল ডাইনিং রুম, জিমনেশিয়াম, বার, কনফারেন্স রুম বিজনেস মিটিং এর জন্য আরও অনেক সুবিধা।
আগামী ২০১৫ সালের মধ্যে হোটেলটির নির্মাণ কাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393831259.png[/img]
[b]ঢাকা, ৩ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]