অস্ত্র কোন সমস্যা নয়: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, টেক্সাসে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনার জন্য অস্ত্র নয়, ‘মানসিক স্বাস্থ্যই’ দায়ী।
হরমুজে দুই জাহাজে বিস্ফোরণ ফের যুদ্ধ সমাপ্তির বার্তা ট্রাম্পের
হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে এরদোগান-ট্রাম্পের আলোচনা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন। আলোচনায় হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং কূটনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের প্রচারে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালুর চেষ্টা এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন ট্রাম্প। এমনকি আল-সাইয়েদ ও ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রে সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে পড়বে এবং বড়দিন উদ্যাপনও বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।
ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে হামলার হুমকিতে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। রোববারই (২৫ অক্টোবর) ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প।















