করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে। এ সময়ের মধ্যে দেশটিতে এক হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তন টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। করোনাক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জন।

এর আগে বৃহস্পতিবার দেশটিতে মৃত্যু হয়েছিল এক হাজার ৩২১ জনের।  

এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে তিন লাখ ৯৩ হাজার ৩১০ জনের। আক্রান্ত হয়েছেন তিন কোটি এক লাখ ৩৪ হাজার মানুষ। 

শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ১৬ হাজার মানুষের।  করোনাক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৭ লাখ ৭৬ হাজার জন।

এমআর