মহীশুরের প্রাক্তন সুলতান টিপু সুলতান-এর যে সোনার আংটি লন্ডনে নিলামে বিক্রি হওয়া নিয়ে ভারতে প্রতিবাদের ঝর উঠেছিল, সেটা ১৪৫,০০০ পাউন্ডে বিক্রি হয়েছে । আংটিটি যুদ্ধে নিহত টিপু সুলতান-এর মরদেহ থেকে চুরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। নিলামে ৪১.২ গ্রাম ওজনের এই আংটির দাম ধার্য করা হয়েছিল ১০ থেকে ১৫ হাজার পাউন্ডের মধ্যে। কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা তার দশগুণ বেশি দাম দিয়ে আংটিটি কিনে নিয়েছেন। [img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400853360.jpg[/img] টিপু সুলতান ১৭৯৯ সালে শ্রীরাঙ্গাপাত্তিনাম-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সাথে যুদ্ধে নিহত হন। টিপু সুলতানের পরিবার এবং ভারতীয় ইতিহাসবিদরা মনে করেন, ব্রিটিশ বাহিনীর অধিনায়ক আর্থার ওয়েলেসলি অংটিটি সুলতানের আঙ্গুল থেকে খুলে ইংল্যান্ডে নিয়ে যান। টিপু একজন মুসলিম সুলতান হওয়ার সত্ত্বেও, আংটিতে দেভনাগারী বর্ণমালায় হিন্দু দেবতা রাম-এর নাম লেখা আছে। ইতিহাসবিদরা মনে করেন, হিন্দু ধর্মের প্রতি এই সুলতানে শ্রদ্ধার কারণেই তাঁর আংটিতে রাম-এর নাম খোদাই করা ছিল। টিপু সুলতান ১৭ বছর মহীশুর (বর্তমানে কর্ণাটক) শাসন করেন, এবং ১৭৮০ সাল থেকে তাঁর মৃত্যু পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। হায়দার আলীর উত্তরাধিকারী টিপু একজন সাহসী যোদ্ধা এবং প্রগতিশীল শাসক হিসেবে খ্যাত ছিলেন। সূত্র: বিবিসি বাংলা [b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
টিপু সুলতানের আংটি লন্ডনে নিলামে বিক্রি, ভারতের প্রতিবাদ
মহীশুরের প্রাক্তন সুলতান টিপু সুলতান-এর যে সোনার আংটি লন্ডনে নিলামে বিক্রি হওয়া নিয়ে ভারতে প্রতিবাদের ঝর উঠেছিল, সেটা ১৪৫,০০০ পাউন্ডে বিক্রি হয়েছে ।





