সিরিয়ার লাতাকিয়া প্রদেশে খুলাফা রাশিদিন নামে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। এ হামলায় নিহত দু’জনই পুলিশের সদস্য।

বৃহস্পতিবার আছরের নামাজ শেষে মসজিদ থেকে মুসল্লিরা বের হওয়ার সময় হামলাকারী এ বিস্ফোরণ ঘটায়।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এ তথ্য জানিয়েছে।

এ হামলায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে এর আগে প্রদেশটির বিভিন্নস্থানে হামলার দায় স্বীকার করেছিল আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

এমআর