হিলারি ক্লিনটন ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সমালোচনা বন্ধ করুন, না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে।

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যখন উত্তেজনা সব সময়ের মধ্যে তুঙ্গে তখনই এই হুমকি দিলেন পুতিন।

লন্ডনের অনলাইন এক্সপ্রেসে রাশিয়ায় একটি সংবাদ সম্মেলনে দেওয়া পুতিনের এই হুমকি সম্বলিত একটি ভিডিও ক্লিপ প্রচার করা হয়েছে।

তাতে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের সমস্যা থেকে ভোটারদের দৃষ্টি সরাতে রাশিয়া ও ইরানের দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে তারা শত্রু সৃষ্টি করছে। এটা করে এ দুটি দেশের বিরুদ্ধে তারা মার্কিনিদের ঐক্যবদ্ধ করছে। রাশিয়া-আমেরিকার মধ্যকার সম্পর্ককে বিপদগ্রস্ত করে দেশের ভিতরে বড় অর্জনের চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি এটা ক্ষতিকর। এর উল্টো ফল আছে।

পুতিন আরও বলেন, এ বিষয়টি আর মজা করার মতো বিষয় নয়। যদি কেউ সংঘাত চায় তা আমাদের কাম্য নয়। কিন্তু এর অর্থ হলো সমস্যা সৃষ্টি করা।

ভিডিওতে তিনি হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে হিলারি অত্যন্ত আগ্রাসী অবস্থান নিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প (আমাদের সঙ্গে) সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে তা সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইয়ের সময়ে।

স্বাভাবিকভাবেই যারা আমাদের সঙ্গে সহযোগিতা করতে চায় তাদেরকে স্বাগত জানাই আমরা। একই সঙ্গে এ ধারণাটি ভুল যে, আমরা সব সময় অন্যের সঙ্গে সংঘাত বাধাতে চাই। একে অন্যের মধ্যে বিদ্যমান হুমকি বাড়াতে চাই। সারাবিশ্বে সমস্যা সৃষ্টি করতে চাই।

পুতিন বলেন, হিলারি প্রেসিডেন্ট হলে রাশিয়ার বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তা কি অব্যাহত রাখবেন? না কি তিনি আমাদের বিরুদ্ধে তার অবস্থান সংশোধন করবেন?

এআই