যুক্তরাষ্ট্রের কলোরাডো শহরের একটি জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকে ঢুকে গুলি করে তিনজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এ সময় বেশ কয়েকজন আহত হয়। পুলিশ ওই বন্দুকধারীকে আটক করেছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

কলোরাডো স্প্রিংস শহরের মেয়র জন সুথারস জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বেসামরিক নাগরিক রয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।

তিনি আরো জানান, ওই বন্দুকধারী ক্লিনেকে ঢুকে গুলি করতে শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে তার গুলি বিনিময়ের ঘটনা ঘটে। গুলি বিনিময়ের ঘটনায় তিনজন নিহত হয়। এক পর্যায়ে পুলিশ ওই বন্দুকধারীকে আটক করে। এ ঘটনার পর ক্লিনিক সংলগ্ন রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে কী কারণে এ হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। জন্মনিয়ন্ত্রণ বা গর্ভপাতের বিরোধিতা থেকে এ হামলা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ।

এমকে