সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া নস্যাৎ করতে সৌদি আরবকে কোনো সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন, ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। খবর: রেডিও তেহরান।

তিনি বলেন, “ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়ে সৌদি আরব যে ভুল সিদ্ধান্ত নিয়েছে তার কারণে যেন সিরিয়ার শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত না হয় সে চেষ্টা করবে তেহরান। রাশিয়ার রাজধানী মস্কোয় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেছেন।”

উসকানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে ইরানের মন্ত্রী বলেন, সৌদি আরবের সঙ্গে তেহরান উত্তেজনা বাড়াতে চায় না। তিনি বলেন, “পারস্য উপসাগরীয় এলাকার প্রতিবেশী দেশগুলোর প্রতি আমাদের পক্ষ থেকে সবসময় বন্ধুত্ব, সহযোগিতা, শান্তি ও স্থিতিশীলতার বার্তা।”

গত ২ জানুয়ারি সৌদি আরবের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরকে শিরশ্ছেদ করার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা হয়। এ ঘটনার জের ধরে দ্রুত সৌদি আরব ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হবে।

সেই থেকে সৌদি আরব ও ইরানের মধ্যে বেশ উত্তেজনা চলছে। সিরিয়া ইস্যুতে ইরান ও তার মিত্ররা মিলে একটি সমাধানের চেষ্টা করছে। কিন্তু নানা অজুহাতে সৌদি আরব সে প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে।

এমকে