পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তের জিরোলাইনে ড্রোন হামলায় অন্তত ৮ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার এ হামলা চালানো হয়। হামলাস্থলটি আফগানিস্তানের নানগরহার প্রদেশের নাঝিয়ান প্রদেশে অবস্থিত। এটি পাকিস্তানের তালেবান অধ্যুষিত খাইবার সীমান্তে। খবর ডনের।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, নাঝিয়ান জেলার কোর্ট গ্রামে তালেবানদের একটি অবস্থান লক্ষ্য করে হামলাটি চালানো হয়। হামলায় তালেবানদের ওই অবস্থানটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ৮ জন নিহত হওয়া ছাড়াও আরও অনেক তালেবান যোদ্ধা গুরুতর আহত হয়েছে।
নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, এই নাঝিয়ান জেলাতে বসেই পেশোয়ারের স্কুলে হামলার পরিকল্পনা হয়। ১৬ ডিসেম্বরের ওই হামলায় ১৩২ শিশুসহ নিহত ১৪২ জন নিহত হন। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলা চালায়।
হামলার পরদিনই আফগানিস্তানের রাজধানী কাবুলে ছুটে যান পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ। সেখানে তিনি তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে দু'দেশের সম্মিলিত প্রচেষ্টার ব্যাপারে কথা বলেন। আফগানিস্তানও এতে সম্মতি দিয়েছে।
এমএ





