যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের বাতন রোজে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পূর্ব বাতন রোজের মেয়র-প্রেসিডেন্ট পারিশ কিপ হোল্ডেন।রোববার (১৭ জুলাই) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

এতে গুলিবিদ্ধ হয়েছেন ৭ পুলিশ সদস্য।তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

বন্দুকধারী এক বা একাধিক হতে পারেন বলে কোনো কোনো সংবাদমাধ্যম বলছে। তবে অপর একটি ‍আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে বন্দুকধারী একজন মুখোশধারী।

সংবাদমাধ্যম জানায়, এয়ারলাইন হাইওয়ে সড়কে সন্দেহভাজন এক বন্দুকধারী অস্ত্র নিয়ে যাচ্ছেন, বাতন রোজ পুলিশের কাছে এমন একটি ফোন কল আসলে পুলিশ সদস্যরা দ্রুত ছুটে যান। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ওই বন্দুকধারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এদিকে, বাতন রোজের এ ঘটনা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন নিউ অরলিন্সের মেয়র মিচ ল্যানডরিউ।

সম্প্রতি বাতন রোজ এবং মিনেসোটায় পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন সড়কে নেমে প্রতিবাদ করে সেখানকার অসংখ্য নাগরিক। এ সময় যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস নগরীতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এতে ৫ জন নিহত এবং আহত হন আরও ১১ পুলিশ সদস্য।

জেড