আন্তর্জাতিক অপরাধ আদালত সুদানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গ্রেফতার করার জন্য দক্ষিণ আফ্রিকাকে আহবান জানিয়েছে।

প্রেসিডেন্ট ওমর আফ্রিকান ইউনিয়নের এক সম্মেলনে যোগ দেওয়ার জন্য এখন দক্ষিণ আফ্রিকাতে রয়েছেন।

দারফুরের সংঘাতের জন্য যুদ্ধাপরাধের দায়ে আইসিসির ‘মোস্ট ওয়ান্টেডের’ তালিকায় রয়েছেন তিনি।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ আফ্রিকার উচিত হবে না তাকে আটক করার কোন সুযোগ হাতছাড়া করার।

সুদানের সুনা নিউজ এজেন্সি বলছে ওমরের সাথে পররাষ্ট্র মন্ত্রী ও সুদানের শীর্ষ নেতারা রয়েছেন।

আইসিসি এবং আফ্রিকান ইউনিয়নের মধ্যে উত্তেজনা চলছে বেশ কিছু দিন ধরে। তারা দাবি করছে আইসিসি অন্যায়ভাবে আফ্রিকানদের লক্ষ্যবস্তু করছে।

প্রেসিডেন্ট ওমর অবশ্য তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

তার বিদেশ যাত্রার ওপর বেশ কয়েকবার কড়াকড়ি আরোপ করা হলেও আফ্রিকা ও মধ্য প্রাচ্যের বন্ধু রাষ্ট্র গুলোতে তিনি সফর করেন।

জেডআই