করোনাভাইরাসের টিকা নিয়েছেন পরাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
আজ (১৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এই টিকা (কোভিশিল্ড) নেন।
করোনা টিকা প্রদানের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে অবস্থানরত কূটনীতিকদের করোনা টিকা প্রদানের কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আজ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী টিকা নেন।
এমবি





