ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে স্বাগতম জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ভারতের মন মানসিকতার পরিবর্তন এসেছে।

মোদী সরকার মানবিক দিক দিয়ে গুরুত্ব অনুধাবন করে লোকসভায় সীমান্ত চুক্তি বিল পাশ করেছে।

সোমবার দুপরে জাতীয় প্রেসক্লাবে কনফারেন্স লাউঞ্জে কৃষক দল আয়োজিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আশা প্রকাশ করে মাহবুবুর রহমান বলেন, মোদী বাংলাদেশে এসে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান পানির সমস্যার সমাধান করে যাবেন।

দীর্ঘ দিনের সীমান্ত সমস্যা সমাধান করে লোক সভায় সীমান্ত চুক্তি বিল পাশ করেছেন। এতে সীমান্তের ৪২ বছরের অত্যন্ত মানবাতর জীবন যাপন থেকে পরিতান পাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের আশি শতাংশ লোক কৃষি কাজের উপর নির্ভরশীল। এ দেশ কৃষি সমাজ। সরকারের ভুলের কারনে কৃষক পন্যর সঠিক দাম পাচ্ছে না। আমাদের কৃষকের চালের দাম পাচ্ছে অথচ ভারত থেকে সরকার চল আমদানী করছে। এদেশের অনেক কৃষক পণ্যর ন্যায্য দাম না পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে। এ জন্য সরকার দায়ী।

তিনি আরো বলেন, বাংলাদেশ ৪২ বছরে যে জায়গায় যাওয়ার কথা ছিল সে জায়গায় যেতে পারেনি। অন্যান্য সব দেশ যে ভাবে এগিয়ে গেছে আমরা সেভাবে এগিয়ে যেতে পারি নি। আমাদের যে মানব সম্পাদ ও চেতনা আছে তাতে অনেক দূরে যাওয়ার কথা ছিল।

দেশে সাংঘাতিক সংকট উল্লেখ্য করে মাহবুব বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের পর সিটি নির্বাচনেও সরকার অনিয় করেছে। যার জন্য বিরোধী দল নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে।

সরকার সমর্থীত রা সহিংসতা, কারচুপি করে নির্বাচনে বিজয় ছিনিয়ে নিয়েছে। দেশে সত্যিকার গণতন্ত্র থাকলে এ ভাবে নির্বাচন হতো না। এ থেকে বেরিয়ে আসতে হবে।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ. রফিক শিকদার, তকদির হোসেন জসিম , কৃষক দলের সহসভাপতি নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।

এমএইচ