ট্রাম্পের জয় নতুন আন্দোলনের মোড় নিচ্ছে যুক্তরাষ্ট্রে। প্রায় ৭টি শহরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে কোন কোন রাজ্য আমেরিকা থেকে বেরিয়ে যাওয়ার দাবি করছে। যার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। যেটা বর্তমানে ক্লেক্সিট নামে পরিচিতি পেয়েছে। ‘ইয়েস ক্যালিফোর্নিয়া ইনডিপেনডেন্স ক্যাম্পেইন’ নামে একটি গোষ্ঠী বুধবার থেকে এ প্রচারণা শুরু করে।

প্রথমে তারা যুক্তরষ্ট্রে কোন উগ্রবাদীর স্থান নাই বলে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাখ্যান করে। পরে তারা এর বিরূদ্ধে আরও বিবৃতি জানায়।

ইয়েস ক্যালিফোর্নিয়া গোষ্ঠীর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বের ষষ্ঠ বৃহৎ অর্থনীতির অঞ্চল ক্যালিফোর্নিয়া অর্থনৈতিক শক্তি হিসেবে ফ্রান্সের চেয়ে শক্তিশালী। এর জনসংখ্যা পোল্যান্ডের চেয়ে বেশি। যেকোনো রাষ্ট্রের সঙ্গে তুলনীয় হতে পারে ক্যালিফোর্নিয়া।’

বিবৃতিতে আরও বলা হয়, 'যুক্তরাষ্ট্রের অনেক মূল্যবোধ আছে যেগুলোর সঙ্গে ক্যালিফোর্নিয়ার বিরোধ আছে। এভাবে থাকার অর্থ হলো- আমরা অন্য রাজ্যগুলোর জন্য অব্যাহতভাবে আমাদের ক্ষতি করে যাব, আমাদের শিশুদের অকল্যাণ বয়ে আনব।’

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ ৫৫টি ইলেকটোরাল ভোট রয়েছে। এখানে জয় পেয়েছেন পরাজিত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।