ইয়েমেনে আরব জোটের সেনা সদস্যদের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ হয়েছে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল (শনিবার) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন যুদ্ধে হতাহতদের স্বজনেরা।

তারা বলেছেন- “ইয়েমেন সংকটের সঙ্গে অকারণে নিজেকে জড়িয়েছে রিয়াদ। এ ধরনের যুদ্ধে সৌদি সেনাদের অংশগ্রহণের কোন অর্থ হয় না।” তাদের সন্তানদের জীবন এভাবে নষ্ট না করার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতেও ইয়েমেন যুদ্ধে জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে বহু মানুষ। বিক্ষোভকারীরা অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

একইসঙ্গে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও প্রতিবাদমুখর হয়ে উঠেছে আরব আমিরাতের জনগণ। তারা বলেছেন- “শাসক গোষ্ঠী কেন ইয়েমেন যুদ্ধে জড়িয়েছে? ওই সংকটের সঙ্গেতো আমাদের কোন সম্পর্ক নেই।”

গত শুক্রবার ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা হামলায় সৌদি জোটের ১০৩ সেনা নিহত হওয়ার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ হলো। ওই হামলায় নিহত সেনাদের মধ্যে ৪৫ জনই ছিল সংযুক্ত আরব আমিরাতের। সূত্র:আইআরআইবি

জেডআই