বেনিন শহরের গুয়েনিয়া উপকূলে ২২ জন নাবিকসহ ভারতীয় একটি তেলবাহী ট্যাংকার নিখোঁজ হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্থানীয় সামুদ্রিক জলদস্যুদের দ্বারা জাহাজটি হাইজ্যাক হয়েছে।
জাহাজটি পানামা রেজিস্ট্রারড 'এমটি ম্যারিন এক্সপ্রেস', যেখানে প্রায় ১৩৫০০ টন পেট্রোল ছিল। বৃহস্পতিবার বেনিন শহরের কোটোনোউ উপকূল দিয়ে যাওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার পরে জাহাজের সাথে আর কোন যোগাযোগ করা সম্ভব হয় নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়ে মুখপাত্র রবিস কুমার জানান, নিখোঁজ হওয়ার জায়গায় বেনিন এবং নাইজেরিয়া দুটি দেশই আছে, যাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তাদের সহযোগিতা চাওয়া হয়েছে।
ভারতের সংবাদ মাধ্যম জানায়, এই অঞ্চল থেকে জাহাজ হাইজ্যাক হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে এমটি বেরেট নামের একটি জাহাজ এখান থেকে নিখোঁজ হয়, যেখানের অধিকাংশ নাবিক ছিল ভারতীয়। পরবর্তীতে মুক্তিপণ দিয়ে তাদেরকে ছয় দিন পর উদ্ধার করা হয়।
বেনিনের দেশের গুয়ানিয়া এই উপকূলে প্রায়ই সময় জাহাজ হাইজ্যাক হওয়া বা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এটি আন্তর্জাতিকভাবে জাহাজের একটি গুরুত্বপূর্ণ রুট।
জেড





