আজ বুধবার দুপুরে ভারতের দিল্লিতে অবস্থিত টাইমস অব ইন্ডিয়া কার্যালয়ের ভবনে আগুন লাগে।
ওই ভবন থেকে সবাইকে নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি।
এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, ওই ভবনের পঞ্চম তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানা গেছে। তবে এখনো পর্যান্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে খবরে জানানো হয়।
এমআইএস





