পাক আফগান সীমান্তে পাকিস্তানের তিনটি চেকপোস্টে পৃথক পৃথক বোমা হামলায় ৫ সেনাসদস্য নিহত হয়েছে। এ সময় পাল্টা হামলায় আরও ১০ জন জঙ্গি নিহত হয় বলে জানা যায় স্থানীয় সংবাদ মাধ্যমে। রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। তবে সন্ত্রাসীদের বড় ধরণের হামলা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী।

পাকিস্তানের মেহমান্দ এজেন্সিতে হামলা করার পরিকল্পনা থাকলেও তা সফল হয় নি সেনাবাহিনীর বিচক্ষণতার কারণে। জঙ্গিদের টার্গেট ছিল বড় ধরনের হামলা। কিন্তু পাক-আফগান সীমান্তে চেক পোস্টের কাছাকাছি আসলে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। অতর্কিত হামলায় সেনাবাহিনীর ৫ জন সদস্য মারা গেলেও ১০ জঙ্গি নিহত হয় এই সংঘর্ষে।সূত্র : জিও নিউজ
জেড