আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের অভিযোগ এনে সৌদির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিতে জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (HRW)।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের প্রতি এই আহবান জানায় সংস্থাটি। জাতিসংঘের প্রতি আহবানে সংস্থাটি জানায়, ইয়েমেন ইস্যুতে সৌদি আরব আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। পাশাপাশি সৌদি প্রিন্সদের বেআইনিভাবে গ্রেফতারের বিষয়টিও উল্লেখ করে তারা।

তাদের মতে, এই পর্যন্ত বেআইনিভাবে ইয়েমেনে প্রায় ৮৭টি হামলা চালায় সৌদি আরব। যেখানে প্রায় ১০০০ নিরীহ ইয়েমেনি নাগরিক নিহত হয়। হামলার পর ইয়েমেনে সেচ্ছাসেবক ও ত্রাণ সহায়তা যেতেও বাধা দেয় সৌদি আরব।

এইচআরডাব্লিউ তার ‘ওয়ার্ল্ড রিপোর্ট ২০১৮’ এ বৃহস্পতিবার বলেছে, দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধে সৌদি আরব বার বার ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা করেছে।

প্রায় তিন বছর ধরে ইয়েমেনে যুদ্ধাপরাদের নিন্দা করে এইচআরডাব্লিউ’র মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক সারাহ লিয়াহ হুইটসন বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত- হুথি নেতাদের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা এখন সৌদি প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমানসহ সামরিক জোটের নেতাদের ওপর বিস্তৃত করা।

পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অস্ত্র ও গুচ্ছ বোমা দিয়ে সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনে নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ও হাজার হাজার বেসামরিক মানুষ হত্যা করেছে।

জেড