যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সদর দফতরের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
কোনো কোনো সংবাদ মাধ্যমে এক পুলিশ অফিসার নিহত ও একজনের আহত হওয়ার কথা বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে একটি গাড়ি সদর দফতরের প্রধান গেটে আঘাত করে। এতে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি কর্তৃপক্ষ।
বিমান থেকে তোলা ভিডিও ফুটেছে দেখা গেছে, দু’টি ক্ষতিগ্রস্ত গাড়ি ভবনের বাইরে পড়ে আছে। গুলির ঘটনার পর বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী সেখানে হাজির হয়েছেন। পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের ফোর্ট মিডে অবস্থিত জাতীয় নিরাপত্তা সংস্থায় প্রায় ১১ হাজার সেনা স্টাফ এবং ২৯ হাজার বেসামরিক লোক কর্মরত আছেন। তবে এটি কোনো হামলা নাকি দুর্ঘটনা তার কিছুই স্পষ্ট করা হয়নি। সূত্র : বিবিসি/নিউইয়র্ক পোস্ট/ইনডিপেন্ডেন্ট
জেআই





