ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অনিবার্য বলে মনে করছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়াটা এখন ‘বাস্তব সম্মত’, এমনটাই বললেন চীনের এক উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা।

দক্ষিণ চীনা সাগরে যুক্তরাষ্ট্রের ‘নাক গলানোর চেষ্টা’ই চীনের সঙ্গে ট্রাম্পের যুক্তরাষ্ট্রের যুদ্ধকে কার্যত সুনিশ্চিত করে দিচ্ছে বলে মনে করছেন ওই কর্মকর্তা।

‘এক চিন’ নীতি নিয়েও প্রশ্ন তুলেছেন ট্রাম্প। এই নীতি অনুসারে তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডের একটা অংশ বলেই মনে করা হয়। আর এই নীতির বিষয়ে বরাবরই অত্যন্ত স্পর্শকাতর চীন। বিগত চার দশকে কোনো মার্কিন রাষ্ট্রপতি এবিষয়ে কখনই সরাসরি ও প্রকাশ্যে প্রশ্নচিহ্ন তোলেননি। ট্রাম্প সেটাও করেছেন।

সার্বিকভাবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ট্রাম্পের অনুপ্রবেশকে মোটেই ভালভাবে নিচ্ছে না চীনা সেনা ও প্রশাসন।সূত্র: সাউথ চায়না মনিং পোষ্ট

মাহমুদ