হয়তো আপনার স্ত্রী খুব খারাপ সময় পার করছে বা হয়তো সে ভালোই রয়েছে। যাই হোক না কেন, সংসার ঠিকঠাক রাখতে হলে স্ত্রীকে সুখি রাখাটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়।

আপনার কি মনে পড়ে কবে সর্বশেষ স্ত্রীর খুশির জন্য ব্যতিক্রম কিছু করেছেন? হয়তো অনেক দিন আগে, তাই না?দামি উপহার দিয়েই যে সব সময় স্ত্রীর মন জয় করা যাবে তা নয়। অনেক সময় ছোট ছোট অনেক কিছু সম্পর্ককে মধুময় করে তোলে।

আপনার স্ত্রী শুধুমাত্র আপনার জীবনসঙ্গী নয়- একজন প্রেমিকা, খারাপ সময়ের শ্রেষ্ঠ বন্ধু, মায়ের মতো যত্নশীল একজন মানুষ। এককথায় আপনার জীবণে প্রতিটি মুহূর্তে চলার সঙ্গী আপনার স্ত্রী।

পরিবারের কর্তা হিসেবে স্ত্রী ও সন্তানদের সুখী রাখার দায়িত্ব স্বামীর। সংসারের সবার বিষয়ে তার খোঁজ রাখতে হবে।

বেশির ভাগ নারীরাই সারা দিন বাড়ির অধিকাংশ কাজ করেন। চেষ্টা করুন সঙ্গিনীর কাজকেও সমান গুরুত্ব দিতে। স্ত্রী কোনো বিষয়ে মন খারাপ করে এমন কোনো কিছুই করা যাবে না।

আসুন জেনে নেই স্ত্রীর মেজাজ বশে রাখার ৮ কৌশল।

১. সংসারের বিষয়ে কোনো কথা থাকলে তা মন দিয়ে শুনুন। পারলে প্রশংসাও করুন।

২. কোনো মানুষ মিথ্যা বলা একবারে সহ্য করতে পারে না।তাই মিথ্যা বলবেন না।

৩. নারীরা কখনওই তার পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনোরকম সমালোচনা সহ্য করতে পারেন না। তাই স্ত্রীর সামনে আপনজনদের সম্পর্কে সমালোচনা করবেন না।

৪. স্ত্রীকে কখনই অন্যের সঙ্গে তুলনা করবেন না। এতে তারা মনে কষ্ট পেতে পারেন।

৫. স্ত্রীর উপস্থিতিতে কখনও তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। কোনো পুরনো বন্ধু বা পরিচিত কেউ সামনে থাকলেও সমানভাবে গুরুত্বদিন।

৬. বাসায় রান্নার কাজ ও সন্তানের যত্ন নিতে স্ত্রীকে সহযোগিতা করুন। সারা দিন অফিস করে এসে ঘরের কাজ করতে আপনার ইচ্ছা করবে না। আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই। তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন।

৭. ফুল ও উপহার পছন্দ করে সবাই। স্ত্রীর মন জয় করতে মাঝে মাঝে তাকে ফুল ও ছোট ছোট উপহার দিতে পারেন।

৮. জানেন কি জড়িয়ে ধরা মন ও স্বাস্থ্যকে ভালো রাখে? আমরা যখন কেউ কাউকে জড়িয়ে ধরি তখন মস্তিষ্ক থেকে ভালো অনুভূতির হরমোন বের হয়। আর এটি আমাদের সুখী করে। তাই স্ত্রীকে প্রায়ই জড়িয়ে ধরুন। এতে সম্পর্ক শক্ত না হলেও, নষ্ট হবে না।

 

এএস