অনেকেই এমন আছেন যে খুব সাধারণ কথায়ও খুব বেশি রেগে যায়। এই স্বভাবের কারণে খুব কাছের মানুষের সাথেও অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়।

একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত রাগ মেনে নেয়া গেলেও মাত্রাবিহীন রাগারাগি কারও কাম্য নয়। কিন্ত প্রশ্ন হচ্ছে এই অতিরিক্ত রাগের পর আপনার রাগ ভাঙ্গাবেন কি করে? সুনে অবাক বেন নাতো?

ছোট-বড় সবার পছন্দের খাবারের তালিকায় রয়েছে চকলেট। জানেন কি? কাশি কমানো, কোলেস্টেরল নিয়ন্ত্রণের সঙ্গে সঙ্গে রাগ কমাতেও দারুণ কাজে দেয় ডার্ক চকলেট।

ডার্ক চকলেটে থাকা পলিফেনল আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করে মনকে শান্ত আর স্থির রাখে।

অস্ট্রেলিয়ার সুইনবার্ন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৭২ জন নারী-পুরুষের ওপর চালানো এক গবেষণায় দেখেছেন, ৩০ দিন টানা ডার্ক চকলেট খাওয়ানোর ফলে তারা আগের তুলনায় অনেক বেশি ধীর আর শান্ত স্বভাবে অভ্যস্ত হয়েছেন।

হাতের কাছে চকলেট অথবা আপনার খুব প্রিয় কোন খাবার রাখুন। মাথা গরম হয়ে গেলেই মুখে পুরে দিন। এগুলি হল মুড বুস্টার। যতই এর স্বাদ নেবেন, ততই আপনার মুড ভাল হতে থাকবে এবং রাগ কমবে।

এএস