স্বপ্ন পূরণের অন্যতম প্রথম সর্ত বলা হয় টাকা।টাকা থাকলে তারপরই শখের প্রশ্ন। তাই বলে যার টাকা নেই তিনি কি তাহলে শখপূরণে বঞ্চিত হবেন? এমনটা মেনে নিতে পারেননি সেভেলিন গ্যাট।
সেভেলিনের বাড়ি কেনিয়ায়। এই নারীর বহুদিনের শখ পৃথিবী ঘুরে দেখবেন। কিন্তু টাকা কোথায়? অবশেষে এক উপায় অবশ্য তিনি আবিষ্কার করেছেন।
উপায়টা হলো, বিখ্যাত ব্যক্তি, স্থানের ছবি সম্পাদনা করে সেখানে তিনি নিজের ছবি জোড়া লাগিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।
আর তাতেই আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। এশিয়া সফরে যেতে না পারলেও সেভেলিন সম্পাদনা করে কিছু ছবি বানিয়েছেন যেখানে দেখা যাচ্ছে তিনি একটি বিমানের সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন চীনের প্রাচীরের ওপর এবং তাজমহলের সামনে বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের পাশে।
বলাবাহুল্য ফটোশপের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে।তিনি ইচ্ছে পূরণের জন্য যে আবিষ্কার করলেন তার মাধ্যমে আবারো প্রমানিত হলো ইচ্ছে থাকলে তা পূরন হওয়াটা সময়ের ব্যাপার মাত্র।
যদিও তিনি দুধের স্বাধ ঘোলে মিটানোর আপ্রাণ চেষ্টা।
এসএম





