যাত্রার আগেই মানসিক প্রস্তুতি

ভয় কমানোর প্রথম ধাপ হলো জানা ও বোঝা। উড্ডয়ন ও অবতরণে সামান্য কাঁপুনি স্বাভাবিক, একে বলে টার্বুলেন্স—এটা বিমানের জন্য বিপজ্জনক নয়। যাত্রার আগে হালকা খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন। খুব বেশি কফি বা এনার্জি ড্রিংক এড়িয়ে চলাই ভালো।

বিমানবন্দরে পৌঁছান আগেভাগে

প্রথমবার হলে অন্তত ২–৩ ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছান। নিরাপত্তা চেক, বোর্ডিং পাস, গেট খোঁজা—সবকিছু ধীরে ও নিশ্চিন্তে করতে পারলে অযথা দুশ্চিন্তা কমে।

ভয় বেশি হলে ডানার কাছাকাছি সিট নিলে ঝাঁকুনি তুলনামূলক কম অনুভূত হয়। জানালার পাশের সিটে বসলে বাইরে তাকিয়ে মন হালকা হতে পারে। বসে পড়েই সিটবেল্ট বেঁধে রাখুন—লাইট নিভে গেলেও ঢিলা করে রাখলে নিরাপদ থাকেন।

নিরাপত্তা নির্দেশনা অবহেলা করবেন না

অনেকেই মনে করেন এগুলো জানা—কিন্তু প্রথমবারের জন্য কেবিন ক্রুদের নিরাপত্তা ডেমোনস্ট্রেশন মন দিয়ে দেখুন। জরুরি পরিস্থিতিতে কী করবেন—এই জ্ঞান ভয় কমায়, আত্মবিশ্বাস বাড়ায়।

টেক-অফের সময় কী অনুভূতি হবে

উড়তে শুরু করলে গতি বাড়বে, শরীর হালকা চাপ অনুভব করতে পারে—এটা স্বাভাবিক। গভীর শ্বাস নিন, চেয়ারে ঠেস দিয়ে বসুন। কয়েক মিনিটের মধ্যেই সব ঠিক হয়ে যায়।

আকাশে ঝাঁকুনি? আতঙ্ক নয়

হালকা বা মাঝারি টার্বুলেন্স হলে কেবিন ক্রুরা স্বাভাবিকভাবেই সিটবেল্ট অন রাখতে বলেন। ভয় না পেয়ে মনে রাখুন—বিমান এ জন্যই তৈরি। গান শুনুন, সিনেমা দেখুন, বই পড়ুন—মন অন্যদিকে রাখুন।

কানে চাপ বা অস্বস্তি হলে

উচ্চতা পরিবর্তনের সময় কানে চাপ লাগতে পারে। চুইংগাম চিবানো, ঢোক গেলা, হালকা হাই তোলা কাজে দেয়। শিশুদের জন্য দুধ বা পানি খাওয়ানো উপকারী।

নামার সময় প্রস্তুতি

অবতরণের সময় আবার সামান্য ঝাঁকুনি ও কানে চাপ হতে পারে—এটাও স্বাভাবিক। সিটবেল্ট বাঁধা রাখুন, জানালার বাইরে তাকিয়ে শহরের আলো উপভোগ করুন—ভয় নয়, এটা আনন্দের মুহূর্ত।

বলা জরুরি

প্রথম ফ্লাইট মানেই অজানা অনুভূতি—কিন্তু ভয় নয়। একটু প্রস্তুতি, একটু ধৈর্য আর কিছু সচেতন অভ্যাস আপনাকে দেবে নিরাপদ ও স্বস্তির আকাশভ্রমণ। একবার পার হলেই বুঝবেন—ভয়টা ছিল কেবল মনের ভেতরেই।

এমএম