জানলে অবাক হবেন, ছোট্ট এই ফেলনা জিনিসটিই অনেক কাজে লাগানো যেতে পারে। বিশেষত এই বর্ষায় স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে সিলিকা জেলের বিকল্প কমই আছে। চলুন এর কিছু ব্যবহার জেনে নিই-

ড্রয়ার ও বাথরুম শুষ্ক রাখা

বন্ধ ড্রয়ারে একধরনের চটচটে ভাব তৈরি হয়। বর্ষায় কাঠের ড্রয়ারে ভ্যাঁপসা গন্ধও হয়। এমন স্থানে কয়েকটি সিলিকা জেলের প্যাকেট রেখে দিন। এটি সহজে আর্দ্রতা শুষে নেবে। বাথরুমের ক্যাবিনেটেও এটি খুব ভালো কাজ করে।

টুলবক্সে মরচে পড়া রোধ করা

লোহা বা ধাতুর তৈরি সরঞ্জাম আর্দ্রতার সংস্পর্শে এলে মরচে ধরে। এই সমস্যা থেকে বাঁচতে সিলিকা জেল ব্যবহার করতে পারেন। টুলবক্স বা লোহার বাক্সে সিলিকা জেল রাখুন। এতে ভেতরের হাওয়া শুকনো থাকবে এবং মরচে পড়বে না।

উৎসবের সাজ সরঞ্জাম রক্ষা

কৃত্রিম ফুল বা আলোর মালা ব্যবহারের পর বাক্সে রেখে দেওয়া হয়। এভাবে বাক্সবন্দী হয়ে থাকলে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। এসব পণ্য রাখার ব্যাগে সিলিকা জেল রাখলে জিনিসপত্র একদম নতুন থাকে।

ডিম সেদ্ধ করা পানির এসব ব্যবহার জানলে চমকে উঠবেন!

ডিভাইস সুরক্ষিত রাখা

ক্যামেরা, চার্জার বা অন্যান্য সংবেদনশীল গ্যাজেট ভিজে হাওয়া থেকে বাঁচাতে এই প্যাকেটগুলো বেশ উপকারী।

পোশাকের সোঁদা গন্ধ দূর

ট্রাঙ্ক বা আলমারিতে জামাকাপড় অনেক দিন থাকলে বাজে গন্ধ হয়। কাপড়ের ভাঁজে সিলিকা জেল রাখুন। এতে জামাকাপড় একদম শুকনো ও তরতাজা থাকবে।

তবে সিলিকা জেলের প্যাকেট কখনো পুরো ভিজে গেলে কাজ করা বন্ধ করে দেয়। তাই নির্দিষ্ট সময় পর পুরনো প্যাকেট বদলে ফেলা দরকার।

এমএম