মেষ: পরিকল্পনার ক্রুটি ও মানসিক অস্থিরতার জন্য কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। অতিরিক্ত ভাবপ্রবণতায় কাজকর্ম ব্যাহত হতে পারে। শত্রুদের সঙ্গে সম্মানজনক শর্তে সমঝোতার সম্ভাবনা। ভ্রমণে বিপদের আশঙ্কা।
বৃষ: বাড়তি উপার্জনের জন্য ছোটখাটো ব্যবসার পরিকল্পনা সফল হতে পারে। প্রেমপ্রণয়ে জটিলতা মানসিক স্থিতি বিঘ্ন ঘটবে।
মিথুন: কর্মকুশলতার জন্য উচ্চপদস্থ ব্যক্তির প্রশংসা লাভ ও কর্মোন্নতির সম্ভাবনা। দেরিতে হলেও ন্যায্য পাওনা মিলবে।
কর্কট: বহু প্রতীক্ষিত পদোন্নতির সম্ভাবনায় উদ্বেগের অবসান। অন্যের প্রতি আসক্তি দাম্পত্য সম্পর্কের অবনতি। পথ-দুর্ঘটনায় রক্তপাত বা অস্থিভঙ্গের আশঙ্কা।
সিংহ: নতুন কর্মোদ্যোগে উপার্জন ও সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা। স্বজনের সঙ্গে সম্পত্তি-বিবাদে সম্পর্কহানি। বিপদের আশঙ্কা সত্ত্বেও অনৈতিক কাজের প্রতিবাদ করে প্রশংসা লাভ।
কন্যা: শত্রুদের ক্ষমতা হ্রাসে কিছুটা উদ্বেগমুক্তি। স্নায়বিক সমস্যায় কর্মপরিকল্পনায় বাধা।
তুলা: কর্মস্থলে হঠকারী সিদ্ধান্তে সমূহ ক্ষতির আশঙ্কা। কূটবুদ্ধি জ্ঞাতির উস্কানিতে পারিবারিক শান্তি ব্যাহত।
বৃশ্চিক: কর্মক্ষেত্রে বদলি ও দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ। উপার্জন বৃদ্ধির সুবাদে বৈষয়িক সুস্থিতি।
ধনু: স্বনিযুক্তি প্রকল্পে ভাগ্যোদয়ের ইঙ্গিত। উচ্চতর বিদ্যার্জনের বিলম্বিত সুযোগ। কোনও স্ত্রীলোকের ফাঁদে পড়ে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা।
মকর: বহু শ্রম ও চেষ্টার পরে পদোন্নতির উজ্জ্বল ইঙ্গিত। কিন্তু দূরবর্তী স্থানে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য ও সম্প্রসারণের জন্য আর্থিক পরিকল্পনা।
কুম্ভ: দেরিতে হলেও উচ্চশিক্ষা বা গবেষণার সুযোগ। হস্তশিল্পে নৈপুণ্য ও উপার্জন বৃদ্ধি। পথেঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।
মীন: বুদ্ধিমত্তা ও ইচ্ছাশক্তিতে প্রতিকূলতা কাটিয়ে কর্মে উন্নতি। সুখ্যাতিতে অনাসক্তি। দুঃসাহসিক কাজে সাফল্য।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





