শরীরের সাথে সাথে ব্রেনের বয়সও বাড়ে। এটাই স্বাভাবিক। তবে ব্রেনের বয়স আপনি নিজেই কমিয়ে ফেলতে পারেন। রাখতে পারেন সতেজ। তার জন্য অবশ্য আপনাকে বেশিকিছু করতে হবে না। শুধু একটু কষ্ট করে সিঁড়ি ব্যবহার করতে হবে।

হ্যাঁ, সাম্প্রতিক গবেষণায় এমনটিই দেখা গেছে। নিউরোবায়োলজি অফ এজিং-এ গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে, যারা ওঠানামা করার জন্য সিঁড়ি ব্যবহার করেন তাদের মস্তিষ্কের বয়স তুলনায় কম হারে বাড়ে। এর সঙ্গে অবশ্য আরও একটি বিষয় জুড়ে রয়েছে। সেই ব্যক্তি কত বছর স্কুলে পড়াশোনা করেছেন তাও বিচার্য হবে।

১৯ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত ৩৩১ জন ব্যক্তিকে নিয়ে এই গবেষণা করা হয়। এমআরআই এবং নন-ইনভেসিভ পরীক্ষা করে দেখা গেছে, যে ব্যক্তিরা যত বছর স্কুলে পড়াশোনা করেছেন এবং যত বেশিবার সিঁড়ি দিয়ে ওঠানামা করেছেন, তাদের ব্রেনের ক্ষয়ের হার তুলনায় অনেক কম।

বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের গ্রে ম্যাটার কমতে থাকে। তার প্রধান কারণ, নিউরাল স্রিঙ্ক এজ এবং নিউরোনাল লস। একটি নির্দিষ্ট বয়সে এসে একজন সুস্থ ব্যক্তির যতটা গ্রে ম্যাটার থাকা উচিত, তার তুলনায় সিঁড়ি ব্যবহার করা ব্যক্তিদের গ্রে ম্যাটার অনেক বেশি ছিল। শুধু তাই নয়, এ ফলে মস্তিষ্ক অনেক সুস্থ সবলও থাকে।

এআইজে