তৈরি করতে যা লাগবে

তরমুজের রস- আধা কাপ

দুধ- ২ কাপ

সুগার সিরাপ- স্বাদমতো

বরফ-পরিমাণমতো

তরমুজের টুকরা- পরিমাণমতো

রুহ আফজা- সামান্য।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া ২ কাপ দুধ নিন। এবার তার সঙ্গে মেশান স্বাদমতো সুগার সিরাপ। দিয়ে দিন পরিমাণমতো বরফের টুকরা। এরপর তরমুজের ফালি থেকে ছোট ছোট টুকরা করে শরবতে দিয়ে দিন। এরপর তাতে মেশান সামান্য রুহ আফজা। এতে শরবতের ঘ্রাণ আরও সুন্দর হবে। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

এমআই