একটি বেসরকারীটিভির পক্ষ থেকে বিভিন্ন দেশের দর্শকবন্ধুদের কাছে জানতে চাওয়া হয়েছিলো, সকালে তাঁরা কে কি নাস্তা করেন, ছবিসহ সেগুলো জানাতে৷ ছবিঘরে থাকছে দর্শকদের পাঠানো সকালের নাস্তার কিছু নমুনা৷

বাংলাদেশ :

বাংলাদেশের প্রকৃতির সাথে মানুষের নাস্তারও পরিবর্তন হয়। যেমন গ্রীষ্মে একরকম, শীতে একরকম, বর্ষায় আরেক রকম।তবে সবচেয়ে মজা শীতের নাস্তা। এসময় নাস্তায় থাকে হরেক রকমের পিঠা।

ভারত :

ইডলি দিয়ে নাস্তা করতে সবচেয়ে বেশি ভালো লাগে৷ ইডলি তৈরি হয় সেদ্ধ চালের আটা দিয়ে।আরও বেশি ভালো ইডলির সাথে নারকেলের দুধ থাকে৷ দক্ষিণ ভারতের প্রচন্ড গরমে এই নাস্তা ভালোভাবে দিন কাটাতে সাহায্য করে৷

সিরিয়া :

ঘরে তৈরি রুটি, জলপাই, টমেটো, শষা এবং ধনে পাতা, পুদিনা পাতার মতো বিভিন্ন পাতা মসলা৷ তাছাড়া নাস্তার টেবিলে থাকে বিভিন্ন তাজা ফল৷

মিশর :

এখানকার মানুষেরদিন শুরু হয়ফল, সবজি, শিম, দই, মিষ্টি আলু, রুটি আর কফি পান করে৷

ইন্দোনেশিয়া :

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের লাল চালের ভাত দিয়েই নাস্তা করেন স্থানীয়রা।

থাইল্যান্ড :

এখানকার মানুষের দিন শুরু হয় থাই চালের ভাত খেয়ে৷ সাথে এক বাটি মাছের স্যুপ, ডিম ভাজি এবং চিংড়ির সাথে সবজি ভাজি৷

ঘানা :

ঘানার বেশির ভাগ মানুষসকালের নাস্তা সারেন শুধু একটি ডিম আর সাথে এক কাপ কাকাউ দিয়ে৷

প্যারাগুয়ে :

এলকের কাছে সকালের নাস্তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার৷ ছবিতে দেখা যাচ্ছে, ঘরে তৈরি খৈ, চিড়া এবং বিভিন্ন ধরনের শষ্যদানা মিশিয়ে দই ও দুধ দিয়ে খান তিনি৷ সাথে থাকে ফল এবং চা৷ মাটে চা পাতা (বিশেষ রকমের চা) একটি বিশেষ ধরনের কাপে রেখে গরম পানি ঢেলে দিতে হয়৷ এই চায়ের পুরো স্বাদ পেতে বিশেষ ধরনের ‘বমবিলা’ নামক অ্যালুমিনিয়ামের স্ট্র দিয়ে পান করতে হয়৷

রাশিয়া :

এখানে সকালের নাস্তায় থাকে ঘরে তৈরি রুটি, চকলেট দুধ এবং চা ও মধু৷

অ্যামেরিকা :

ওয়াফেলের সাথে তাজা ফল দিয়ে নাস্তা৷

ইটালি :

ইটালির ছেলেদেরসকালের নাস্তা একটা সিগারেট আর এক কাপ কফি৷

পোল্যান্ড :

রোববার অর্থাৎ ছুটির দিনের নাস্তা৷ তিন পিস ভুসিযুক্ত রুটি আর সেদ্ধ ডিম৷ গ্রীষ্মকালে এর সাথে টমেটোর জুস আর আইস কফি৷

এল সালভাডোর, ব্রাজিল :

এল সালভাডোরের ঐতিহ্যবাহী খাবার, শিম ভর্তা, টমেটোর সস, গরম ভুট্টার রুটি, কলা ভাজি, পনির এবং কফি৷ ছবিটি পাঠিয়েছেন এম গ্রাসিয়া৷

নাইজার :

সুজি, ভাজি করা শিমের কেক, চিনি, রুটি আর এক গ্লাস দুধ দিয়ে৷

অস্ট্রেলিয়া :

পাউরুটির ওপর এক ধরনের নোনতা জেলি, যেটাতে যথেষ্ট ভিটামিন বি রয়েছে৷ তবে এ দেশের নাগরিকরাসবচেয়ে পছন্দ সকরেন গরম গরম পাউরুটিতে মাখন আর এই জেলি মিশিয়ে খেতে৷ সেই সাথে অবশ্যই এক কাপ চা৷

ইআর