পরিবারে অনেকের চা না হলে চলেই না। দিনে কয়েক কাপ না হলেই নয়। কেউ কেউ আবার পছন্দ করেন দুধ চা। কিন্তু এই দুধ চা শরীরের জন্য কতটা ভালো বা ক্ষতিকর?

চা পান স্বাস্থ্যকর ও উপকারী। মাত্রাতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

চা পান করা এখন অনেকটা অ্যাডিকশনের মতো হয়ে গেছে। অনেকে চায়ের সাথে কনডেন্স মিল্ক, দুধ, চিনি দিয়ে পান করে থাকেন, যা মোটেও স্বাস্থ্যকর নয়।

চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। দুধ-চিনি ছাড়া রং চা খেলে শরীর এই অ্যান্টি-অক্সিডেন্ট সম্পূর্ণ পায়। যখন এতে চিনি, দুধ, কনডেন্স মিল্ক মেশানো হয়, তখন চায়ে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট দুধে থাকা কেজিন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে।

এই বিক্রিয়ার কারণে চা তার অ্যান্টি-অক্সিডেন্ট গুণ হারায় এবং দুধ হারায় তার প্রোটিন গুণাগুন। ফলে চা অ্যাসিডিক হয়। এতে শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন হয়। চিনি ও কনডেন্স মিল্ক মেশালে ক্ষতিটা আরও বেশি হয়।

দুধ চা খেলে দেখা দিতে পারে- কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যাওয়া, অনিদ্রা, পেট ফাঁপা, হজমে সমস্যা হওয়া, রক্তচাপ ওঠা নামা করা, ব্রণ ও স্ট্রেস।

তাছাড়া দুধ চায়ে কোনো পুষ্টি গুণাগুন থাকে না। তাই দুধ চা না খাওয়াই ভালো। দুধ চা এর বদলে গ্রিন টি, ব্ল্যাক টি, রং চা, আদা চা বা হারবাল চা পান করতে পারেন।

এন