উপকরণ
- ১. পোলাও এর চাল ১ কাপ
- ২. দুধ দেড় লিটার
- ৩. কনডেন্স মিল্ক ১ টেবিল চামচ
- ৪. চিনি দেড় কাপ
- ৫. গাজর কোড়ানো বড় আকৃতির ২-৩টি
- ৬. তেজপাতা ১টি
- ৭. সাদা এলাচ ২টি
- ৮. দারুচিনি ছোট ২ টুকরো
- ৯. কাঠ বাদাম ও পেস্তা বাদাম কুচি
পদ্ধতি
প্রথমে চুলায় দুধ ঘন করে ফুটিয়ে নিতে হবে। এ সময় দুধের মধ্যে তেজপাতা, এলাচ ও দারুচিনি মিশিয়ে দিন। দুধ ফুটে উঠলে এর মধ্যে চাল দিয়ে ঘন ঘন নাড়তে হবে মাঝারি আঁচে।
চাল কিছুটা ফুটে গেলে কোড়ানো গাজর দিয়ে দিন। এ সময় ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। চাল পুরোপুরি ফুটে ঘন হয়ে এলে কনডেন্স মিল্ক ও চিনি মিশিয়ে দিন।
চিনি ভালোভাবে মেশানো হয়ে গেলে বাদাম কুচি দিয়ে অল্প আঁচে ২ মিনিট নেড়ে নামিয়ে নিন। এরপর সার্ভিং বলে ঢেলে উপরে বাদাম কুচি সাজিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া।
এনএইচ





