তেজপাতাকে আমরা শুধুমাত্র রান্নায় স্বাদ ও গন্ধের কাজেই ব্যবহার করে থাকি। কিন্তু রূপচর্চায় তেজপাতার রয়েছে বেশ কিছু অসাধারণ ব্যবহার। ত্বকের ব্রণ, রিংকেল, চুল পড়ার সমস্যা, চুলের খুশকি, উকুন কিংবা দাঁতের হলদেটে দাগ থেকে মুক্তি দিতে পারে তেজপাতা। অবাক হচ্ছেন? চলুন তাহলে দেখে নিন রূপচর্চায় তেজপাতার এমনই কিছু অসাধারণ ব্যবহার।

ব্রণ, রিংকেল দূর করতে

একটি প্যানে ২ কাপ পানিতে ৫ টি শুকনো তেজপাতা নিয়ে ঢেকে জ্বাল দিন। এরপর ঢাকনা খুলে ২ মিনিট জ্বাল দিয়ে একটি সসপ্যানে নামিয়ে নিন। এরপর একটি তোয়ালে দিয়ে মাথাসহ সসপ্যানটি ঢেকে ভাপ আপনার ত্বকে নিন। এভাবে মিনিট দশেক ভাপ নিলেই যথেষ্ট। সপ্তাহে ২ বার এভাবে করুন ব্রণ ও রিংকেল সমস্যার সমাধান করতে।

ত্বকের ইনফেকশন দূর করতে

তেজপাতার অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের যে কোনো ইনফেকশন দূর করতে বিশেষভাবে কার্যকরী। ছোটখাটো কাটা ছেঁড়া, জখমের দাগ এবং পোকামাকড়ের কামড়ের সমস্যা খুব সহজেই দূর করতে পারেন কাঁচা তেজপাতার রসের মাধ্যমে।

এআই