বিশেষজ্ঞরা জানান, রোজা রাখলে শরীর ও মন সুস্থ থাকে।

জেনে নিন রোজা রাখার শরীরে যেসব উপকার হয়-

ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে : সুস্থ থাকার জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। বিশেষজ্ঞরা জানান, রোজা রাখলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। গবেষণায় দেখা গেছে, রোজা রাখলে শরীরে ইনসুলিনের কার্যকারিতে বাড়ে।

প্রদাহ কমাতে কাজ করে : বিভিন্ন ধরনের সংক্রমণের সাথে লড়াই করার সময় শরীরে প্রদাহ তৈরি হয়। অনেক সময় শরীরে প্রদাহ তৈরির কারণও খুঁজে পাওয়া যায় না। হার্টের অসুখ, ক্যান্সার, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস ইত্যাদি অসুখের ক্ষেত্রে প্রদাহ হওয়ার আশঙ্কা বেশি। নিয়মিত রোজা রাখলে প্রদাহের কমে এমন তথ্য মিলেছে বিভিন্ন গবেষণায়।

রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে : হার্টের অসুখ বা কার্ডিওভাস্কুলার ডিজিজে আক্রান্তের ক্ষেত্রে সমস্যার মূল কারণ হলো হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডস। রোজা রাখলে এসব সমস্যা কমে আসে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে​ : আপনার মস্তিষ্কের ক্ষমতা যত বৃদ্ধি পাবে, ততই আপনি হয়ে উঠবেন অনন্য। রোজা রাখলে মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি হয়। ফলে মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে। সেইসঙ্গে এর গঠনগত পরিবর্তনও হয়।

ওজন নিয়ন্ত্রণে রাখে : ওজন কমানোর জন্য রমজান মাস একটি ভালো সুযোগ। পুরো মাস রোজা রাখলে স্বাস্থ্যকর উপায়েই কমবে ওজন। সুফলও দ্রুতই পাওয়া যাবে। কারণ প্রতিদিন রোজা রাখার কারণে শরীরে ক্যালোরির ঘাটতি হবে। ফলে ফ্যাট পুড়ে ওজন কমে আসবে। এভাবেই পবিত্র রমজান শরীর ও মনে প্রশান্তি নিয়ে আসে।

এন