অনেকের ধারণা ফ্যাশন ও অধুনিকতাকে ইসলামী দৃষ্টিকোন থেকে ছোট করে দেখা হয়। কিন্তু এই ধারণা ভুল প্রমাণ করতে সক্ষম হয়েছেন কোনো কোনো ফ্যাশন ডিজাইনার। তারা মুসলিম পরিবারের নারীদের বুঝাতে সক্ষম হয়েছেন যে, শালিনতার মধ্যে থেকেও ফ্যাশন করা যায়। আর এর বড় উদাহরণ সৃষ্টি করেছে ইন্দোনেশিয়া।
[img=315x221]http://www.timenewsbd.com/contents/public/201404/1397032925.jpg[/img]
বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়া। ইসলামী আধুনিকতার নানা বিষয়ের পথিকৃৎ হিসাবে তারা নিজেদের গড়ে তুলছেন। বর্তমানে সেখানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে মুসলিম নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা পোশাক।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397031965.jpg[/img]
ইসলামী পোশাকের চাহিদা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে এই দেশটি। বিশেষ করে অভিজাত মহলের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। এই পোশাকে রয়েছে জমকালো ও সূক্ষ্ম কারুকাজ। সম্প্রতি ইন্দোনেশিয়া ইসলামী ফ্যাশন মেলায় নারীদের এই পোশাক ব্যাপক সাড়া ফেলেছে। বিশ্বের বিখ্যাত ডিজাইনাররা তাদের ব্যতিক্রমী ডিজাইন নিয়ে হাজির হয়েছিলেন সেখানে।
ইন্দোনেশীয় মুসলিম পোশাক শিল্প কনর্সোটিয়ামের হিসাব অনুযায়ী শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই এই শিল্পের বাজার গত বছর ছিল ৪০ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার। ইসলামী ফ্যাশনের স্থিতিশীল বাজারের কারণে বহু অমুসলিম ডিজাইনারও ইসলামী পোশাক ডিজাইনে এগিয়ে এসেছেন।
[img=312x183]http://www.timenewsbd.com/contents/public/201404/1397032853.jpg[/img]
ইন্দোনেশিয়ায় ইসলামী ফ্যাশনের এই বিশাল বাজার গড়ে ওঠার ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি হল সেখানে নানাধরনের স্থানীয় ঐতিহ্যবাহী বস্ত্রের সম্ভার। বাটিক, টাই ডাই,বুননের কাজসহ নানাধরনের কাপড় ডিজাইনারদের সৃজন প্রতিভাকে উদ্বুদ্ধ করেছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1397032888.jpg[/img]
আধুনিক সৃজনশীলতার পরিচয় পাওয়া যায় এইসব হিজাবের ডিজাইনে। ইন্দোনেশিয়ার রৌপ্য কুটিরশিল্পের অবদান রূপার প্রজাপতি ব্রোঞ্জের অলংকরণসহ নানা ধরনের পোশাক এতে স্থান পেয়েছে।
[b]ঢাকা, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ
[/b]
জীবনযাপন
জনপ্রিয়তা পাচ্ছে ইসলামী পোশাক
অনেকের ধারণা ফ্যাশন ও অধুনিকতাকে ইসলামী দৃষ্টিকোন থেকে ছোট করে দেখা হয়। কিন্তু এই ধারণা ভুল প্রমাণ করতে সক্ষম হয়েছেন কোনো কোনো ফ্যাশন ডিজাইনার। তারা মুসলিম





