দুপুরে গরম গরম ভাতের সঙ্গে শুঁটকিভর্তা খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না। যদি জানা না থাকে তবে জেনে নেওয়া যাক কীভাবে চিংড়ির শুঁটকিভর্তা বানাতে হবে।

উপকরণ

চিংড়ির শুঁটকি ১ কাপ, শুঁকনা মরিচ ২/৩টি, পেঁয়াজকুচি আধা কাপ, লবণ পরিমাণমতো, তেল ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি

চিংড়ির শুঁটকি খুব ভালো করে ধুয়ে নিন। এবার প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে তাতে চিংড়ির শুঁটকি ভেজে নিন। বাকি তেলে শুকনামরিচ ও পেঁয়াজ কুচি নিন। এবার সব উপকরণ একসঙ্গে বেটে নিন। সাজিয়ে পরিবেশন করুন।

 

এআইজে