তৈরি করতে যা লাগবে

ময়দা‌- ১ কাপ

লবণ- ১ চিমটি

সয়াবিন তেল- পরিমাণমতো

পানি- পরিমাণমতো।

পুর তৈরি করতে যা লাগবে

চিংড়ি- ১০/১২টি

পেঁয়াজ কুচি- ১/২ কাপ

আদা-রসুন বাটা- ১/২ চা চামচ

কাঁচা মরিচ কুচি- ৪-৫টি

লবণ- স্বাদমতো

গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

চিংড়ির মাথা ও লেজ ফেলে পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে ভেজে নিন। এরপর আদা ও রসুনবাটা দিয়ে একটু ভাজুন। এরপর তাতে কুচি করা চিংড়ি, স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়া দিয়ে নাড়ুন। ভালো করে কষিয়ে আধা কাপ পানি দিন। ঢেকে রান্না করুন ৫ মিনিট। এরপর নামিয়ে নিন।

ময়দার সঙ্গে লবণ, তেল ও পানি দিয়ে মাখিয়ে নিন। ময়দা মাখানো হলে ছোট ছোট অংশে ভাগ করে করে রুটি বেলে নিন। রুটিগুলো মাঝে দুই ভাগ করে নিন। অর্ধেক রুটি ভাঁজ করে সমুচার আকৃতির মতো গড়ে নিন। ভেতরে কিমার পুর দিয়ে সমুচার মুখটি বন্ধ করে দিন। এভাবে সবগুলো সমুচা তৈরি করে নিন। কড়াইতে তেল গরম করে তাতে সমুচাগুলো সোনালি করে ভেজে তুলুন। এবার পছন্দ অনুযায়ী সস দিয়ে পরিবেশন করুন।

এমএম