তাই এখন সবারই সুস্থ থাকতে বেশি বেশি পানি ও তরল খাবার খেতে হবে। যাতে শরীরে পানি ঘাটতি না হয়। গরমে ঠান্ডা পানীয়ের প্রতি লোভ সবাই বাড়ে।

তাই বলে বাজারের নানা ধরনের কোমল পানীয় পান না করে ঘরে তৈরি লেবু-পুদিনার শরবত পানে সহজেই তরতাজা হয়ে উঠতে পারবেন মুহূর্তেই। এতে ক্লান্তিও কাটবে আবার শরীরে মিলবে পুষ্টিও। রইলো লেবু-পুদিনার শরবতের রেসিপি-

উপকরণ

  • ১. লেবু ২টি
  • ২. পুদিনাপাতা ১০ গ্রাম
  • ৩. পানি ২ গ্লাস
  • ৪. চিনি ২ টেবিল চামচ ও
  • ৫. বরফ কুচি।

পদ্ধতি

লেবুগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর লেবু কেটে এর রস বের করে নিন। অন্যদিকে পুদিনাপাতা ধুয়ে কুচি করে কাটুন। ব্লেন্ডারে লেবুর রস, পানি, পুদিনাপাতা ও চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

এনএইচ