টমেটো আমাদের পরিচিত একটা সবজি। হাতের নাগালেই তা পেয়ে থাকি আমরা। অনেকেই টমেটো খেতে পছন্দ করেন আবার অনেকে তা করেন না। তবে পছন্দের তালিকায় না থাকলেও প্রতিদিনের ডায়েটে টমেটো রাখা উচিত।

টমেটোর সালাদ কিংবা তরকারি খেতে না চাইলে জুস বানিয়ে খেতে পারেন। কেননা টমেটোর জুসকে বলা হয় ‘সুপার ফুড’। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে, যা শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জেনে নিন টমেটো জুসের উপকারিতা -

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে

টমেটোর জুসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়। তাই শরীরে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে রোজ এক গ্লাস করে টমেটোর জুস পান করুন।

বিষাক্ত পদার্থ বের করে দেয়

টমেটোর জুসে থাকে ক্লোরিন ও সালফার, যা শরীর থেকে বিষাক্ত বর্জ্য পদার্থগুলো বের করে দিতে সাহায্য করে। তাই প্রতিদিনের ডায়েটে এক গ্লাস জুস রাখার চেষ্টা করুন।

ওজন কমায়

শরীরে পানির পরিমাণের ভারসাম্য বজায় রাখে টমেটো জুস। এর কম মাত্রার সোডিয়াম ও উচ্চ মাত্রার ফাইবার থাকায়, তা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এর ফলে একদিনে যেমন ক্ষুধা লাগে না, অন্যদিকে শরীরও দুর্বল হয়না।

ত্বকের জন্য ভালো

দাগমুক্ত ও উজ্জ্বল ত্বক পেতে রোজ এক গ্লাস করে টমেটোর জুস খান। এটি চামড়া টান টান রাখার পাশাপাশি ত্বকের কালো ছোপ দূর করে। সেইসঙ্গে ব্রণও নিরাময়ে ভূমিকা রাখে টমেটো।

নাজিব