আজকের রেসিপি আয়োজনে রয়েছে আমলকীর মোরব্বা। অল্প কিছু উপকরণ আর কম সময়েই এই মোরব্বা তৈরি করা সম্ভব। চলুন তবে চলুন দেখে নিই, এর পুরো প্রণালী।
উপকরণ:
আমলকী – ২৫০ গ্রাম
চিনি – ২৫০ গ্রাম
লবন – ১ চিমটি
এলাচ – ১ টা
দারুচিনি – ১ টুকরা ছোট
প্রণালী:
- বড় সাইজের আমলকী কাটা চামচ দিয়ে ভালো করে কেচে নিন।
- বার বার পানি বদল করে ভিজিয়ে রাখুন ৪ / ৫ ঘন্টা।
- এবার ফুটন্ত পানিতে ২- ৩ মিঃ ভাপিয়ে নিন।
- অন্য পাত্রে চিনি এলাচ দারুচিনি ১ কাপ পানি দিয়ে ফুটিয়ে এতে আমলকী দিন।
- অল্প আচে রেখে দিন। কিছুক্ষণ পর পর নেড়ে দিন।
- চিনি শুকিয়ে আমলকীর গায়ে গায়ে লেগে গেলে ও সিদ্ধ হলে নামিয়ে নিন।
- হয়ে গেল উপকারী আমলকীর মজার মোরব্বা। শুভ কামনা সকলের জন্য।
এআই





